• যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। • কয়েকটি যোগরূঢ় শব্দ: পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, সরোজ প্রভৃতি।
অন্যদিকে, • কয়েকটি রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রবীণ, সন্দেশ, বাঁশি, গবেষণা ইত্যাদি। • কয়েকটি মৌলিক শব্দ: হাত, পা, এক, তিন, গোলাপ, ফুল ইত্যাদি। • কয়েকটি যৌগিক শব্দ: গায়ক, নায়ক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।