মূল বিষয়বস্তুতে যান

‘মুলা > মুলো’ কোন ধরনের ধ্বনির পরিবর্তন?

সঠিক উত্তর

স্বরসঙ্গতি

সঠিক উত্তর: স্বরসঙ্গতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্বর অর্থ স্বরধ্বনি। আর সঙ্গতি অর্থ মিল।
সুতরাং স্বরসঙ্গতি অর্থ স্বরধ্বনির মিল।

স্বরসঙ্গতি ৪ প্রকার। যেমন :

প্রগত:
আগের ধ্বনির প্রভাবে পরের ধ্বনি পরিবর্তন হবে।
শিকা >শিকে, তুলা > তুলো
মিথ্যা > মিথ্যে, মিঠা > মিঠে
পূজা > পুজো, জুতা > জুতো
ফিতা > ফিতে, রূপা > রূপো

পরাগত:
পরের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি পরিবর্তন হবে।
বুনা > বুনো, মিলা > মেলা
বুঝা > বোঝা, লিখা > লেখা
দেশি > দিশি, শুনা > শোনা
ভুলা > ভোলা, ফুলা > ফোলা

মধ্যগত:
দুই পাশের ধ্বনির প্রভাবে মাঝের ধ্বনি পরিবর্তন হবে।
বিলাতি > বিলিতি
জিলাপি > জিলিপি
হিসাবি > হিসিবি
ভিখারি > ভিখিরি

অন্যোন্য:
পরস্পর দুটো ধ্বনির প্রভাবে দুটোই পরিবর্তন হবে।
মোজা > মুজো
ধোঁকা > ধুঁকো
পোষ্য > পুষ্যি

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্বরসঙ্গতি সঠিক
  2. স্বরাগম
  3. অপিনিহিতি
  4. অসমীকরণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল