মূল বিষয়বস্তুতে যান

ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সেবা প্রদান করে থাকে?

সঠিক উত্তর

উপরের সবগুলো

সঠিক উত্তর: উপরের সবগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আই সি টি ১ নম্বর

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্লাউড কম্পিউটিং তিন ধরনের সেবা প্রদান করে থাকে। 
যথা- প্ল্যাটফর্মভিত্তিক সেবা, অবকাঠামোগত  সেবা এবং সফটওয়্যার সেবা। 

ক্লাউড কম্পিউটিং হল একটি ইন্টারনেট সেবা, যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদাকে পূরণ করে। এটি এমন একটি প্রযুক্তি যা কম সময়ে অধিক  ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে থাকে। ক্লাউড কম্পিউটিং সেবার মাধ্যমে ব্যবহারকারী দূর থেকে ক্লাউড বা ভার্চুয়াল স্পেসে তথ্য অ্যাক্সেস করতে পারে।

সেবার ধরণ (Service Model) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস ৩ প্রকার। 
যথা-
১. অবকাঠামােগত সেবা- 
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসাের্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী তার প্রয়ােজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা- 
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়ােজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রােগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশ ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা- 
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে।

ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ- 
১. যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলােড এবং ডাউনলােড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. নিজস্ব কোন হার্ডওয়্যারের প্রয়ােজন হয় না। 
৫. যে কোনাে ছােট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। 
৬. তথ্য কীভাবে সংরক্ষিত হবে বা প্রসেস হবে তা জানার প্রয়ােজন হয় না। 
৭. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাসমূহ- 
১. ক্লাউডে তথ্যের গােপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। 
২. তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩. ডেটা, তথ্য, প্রােগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। 
৪. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। 

সূত্র- ১৬০ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্ল্যাটফর্মভিত্তিক সেবা
  2. অবকাঠামোগত সেবা
  3. সফটওয়্যার সেবা
  4. উপরের সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আই সি টি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  2. 2কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  3. 3

    ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  4. 4

    নিচের কোনটি multi-tasking operation system নয়?

  5. 5

    ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by___

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল