মেধাবী
Toggle menu

সরকারি চাকরি লাভ' কোন ধরনের অধিকার?

সঠিক উত্তর
গ) রাজনৈতিক অধিকার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

•  রাজনৈতিক অধিকার (Civil Rights):
⇒ নির্বাচনের অধিকার (Right to election)
⇒ আবেদন করার অধিকার (Right to Petition)
সরকারি চাকরি লাভের অধিকার (Right to hold Public Office) 
⇒ বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার (Right to Protection in abroad) 
⇒ সরকারের সমালোচনা করার অধিকার (Right to criticise Goverment) 

• সামাজিক অধিকার (Civil Rights): যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে। 
⇒ জীবনের অধিকার (Right to life);
⇒  ব্যক্তি স্বাধীনতার অধিকার (Right to liberty);
⇒  চিন্তা ও মত প্রকাশের অধিকার (Right to thought and speech); 
⇒  সভা-সমিতির অধিকার (Right to association and Meeting); 
⇒  চলাফেরার অধিকার (Right to movement);  
⇒  সংবাদপত্রের স্বাধীনতা (Freedom to Press) ইত্যাদি। 

সাংস্কৃতিক অধিকার (Cultural Rights): সংস্কৃতি হচ্ছে নাগরিকের আত্মপরিচয়ের বাহন। সংস্কৃতি চর্চার মাধ্যমে নাগরিক তার ইচ্ছা ও অভিব্যক্তিকে অপরের নিকট প্রকাশ করে। নাগরিকের ব্যক্তিসত্তা ও জাতীয় সত্তাকে তুলে ধরতে হলে প্রত্যেক নাগরিকের সংস্কৃতি চর্চার অধিকার থাকা উচিত।

ধর্মীয় অধিকার (Religious Rights): ধর্মীয় অধিকার বলতে প্রত্যেক নাগরিকের ইচ্ছামত ধর্মমত গ্রহণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও ধর্মীয় মতামত প্রকাশ সংক্রান্ত অধিকার বোঝায়। নাগরিকের ধর্মীয় অধিকারে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় । বরং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন কারো ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ বা আঘাত করতে না পারে তা দেখা রাষ্ট্রের কর্তব্য।

ব্যক্তি অধিকার (Personal Rights): ব্যক্তিক অধিকার বলতে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত কিছু সুযোগ-সুবিধাকে বোঝায়। ব্যক্তিস্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, পরিবার সংগঠনের অধিকার, খ্যাতি লাভের অধিকার ইত্যাদি হচ্ছে ব্যক্তিক অধিকার। ব্যক্তিক অধিকার ব্যতীত কোনো নাগরিক ত র নিজ সত্তাকে বিকশিত করতে পারে না। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

 

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক) ব্যক্তি অধিকার
খ) সাংস্কৃতিক অধিকার
গ) রাজনৈতিক অধিকার সঠিক
ঘ) সামাজিক অধিকার

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড