মেধাবী
Toggle menu

সভা-সমিতির অধিকার' কোন ধরণের অধিকার?

সঠিক উত্তর
সামাজিক অধিকার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সামাজিক অধিকার
সমাজে সুখী ও সুন্দরভাবে বসবাস করার জন্য নাগরিকগণ যেসকল অধিকার ভোগ করে, সেগুলোকে আমরা সামাজিক অধিকার বলি। সামাজিক অধিকারগুলো নিম্নরূপ :
জীবন ধারণের অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার অধিকার থাকবে। এটি তার জন্মগত মৌলিক অধিকার। রাষ্ট্র নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সব রকম প্রচেষ্টা চালায়।
ব্যক্তি স্বাধীতার অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা থাকবে। রাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রত্যেক নাগরিক অবাধে চলাফেরা করতে পারবে। বিনা বিচারে কোন নাগরিককে আটক রাখা যাবে না।
মতামত প্রকাশের অধিকার : মতামত প্রকাশের অধিকার গণতন্ত্রের জন্যে খুবই প্রয়োজনীয়। তাই প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের এ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। তবে দেশের জন্যে ক্ষতিকর মত প্রকাশের অধিকার নাগরিকদের দেয়া হয় না।
সংবাদ পত্রের স্বাধীনতার অধিকার : স্বাধীন ও নির্ভিকভাবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার অধিকারকে সংবাদপত্রের স্বাধীনতা বলে। সরকারি নীতি ও কাজের প্রকৃত ত্রুটিগুলো নাগরিকগণ স্বাধীনভাবে সমালোচনা করে রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারে। গণতন্ত্রের মূল অর্থ আলাপ আলোচনার মাধ্যমে শাসন পরিচালনা করা।
সভা-সমিতির অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের সভা-সমিতির মাধ্যমে নিজের মতামত প্রকাশের অধিকার থাকবে। কিন্তু এর মাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী কোন তৎপরতা চালাতে দেয়া হয় না।
সম্পত্তি ভোগের অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক স্বাধীনভাবে স্বীয় সম্পত্তি ভোগ করতে পারবে। নাগরিক তার নিজের সম্পত্তি বিক্রয় এবং অন্যের সম্পত্তি ক্রয় করতে পারবে।
ধর্মীয় অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার থাকবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যকলাপ ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে কোন বাধা-বিঘ্ন থাকবে না।
আইনের অধিকার : গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেক নাগরিক আইনের চোখে সমান অধিকার ভোগ করবে। এখানে কোন পক্ষপাতিত্ব থাকবে না।
চুক্তির অধিকার : আইনানুযায়ী একজন অন্যজনের সাথে যে কোন চুক্তিতে আবদ্ধ হতে পারবে। চুক্তি ভঙ্গকারীকে সমাজ ও রাষ্ট্র শাস্তি প্রদান করে থাকে।
পরিবার গঠনের অধিকার : পরিবার হচ্ছে সমাজের মূল ভিত্তি। তাই পরিবার গঠনের অধিকার প্রত্যেক নাগরিককে দেয়া হয়।
স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার : মানুষকে প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে স্বাস্থ্য ও শিক্ষা অপরিহার্য। তাই গণশিক্ষা ও জনস্বাস্থ্যের প্রতি রাষ্ট্রের তীক্ষ্ণ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়।
 
উৎস: সিভিক এডুকেশন-১, বিএ/বিএসএস প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

সামাজিক অধিকার সঠিক
রাজনৈতিক অধিকার
অর্থনৈতিক অধিকার
কোনটিই নয়

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড