যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, নীল যে আকাশ = নীলাকাশ, রক্ত যে কমল = রক্তকমল, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা, যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব ইত্যাদি। তেমনিভাবে, বিষবৃক্ষও কর্মধারয় সমাস। (উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী)