- সমুদ্রতল থেকে এক হাজার মিটারের অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয়। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলা হয়। - ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ। - এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা প্রভৃতি ভঙ্গিল পর্বতের উদাহরণ। (তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)