কোন ধরনের কর্তব্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে?
সঠিক উত্তর
নৈতিক কর্তব্য
সঠিক উত্তর: নৈতিক কর্তব্য
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে রাষ্ট্র ও সমাজের প্রতি যেসব দায়-দায়িত্ব পালন করতে হয় তা কর্তব্য হিসেবে অভিহিত। অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে উদ্ভূত। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বুঝায়।
কর্তব্যের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক কর্তব্য ব্যক্তি ও সমাজের নীতিবোধ থেকে উদ্ভূত। নাগরিকগণ স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে নৈতিক কর্তব্য পালন করে থাকে।
নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে:
- বাবা-মা ও শিক্ষককে শ্রদ্ধা করা
- ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
- দরিদ্রকে সাহায্য করা প্রভৃতি।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)

সকল অপশন
রেফারেন্স মাত্র
- রাজনৈতিক কর্তব্য
- নৈতিক কর্তব্য সঠিক
- সামাজিক কর্তব্য
- আইনগত কর্তব্য
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00