'চার ইয়ারী কথা': - এটি প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ। - এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। - এখানে বর্ণিত হয়েছে চার বন্ধুর প্রেমের কাহিনী। - গল্পগ্রন্থের নায়িকা চারজনই ইউরোপীয়। - গল্পগ্রন্থে প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় চোর, তৃতীয় প্রতারক ও চতুর্থ নায়িকা মৃত্যুর পর ভালোবাসা ব্যক্ত করেছে। - এটিতে ভাষার চাতুর্য, পরিহাসপ্রিয়তা এবং সূক্ষ্ম ব্যঙ্গ উদ্ভাসিত হয়েছে ভাবালু প্রেমকাহিনী প্রতিবাদী রূপে।
প্রমথ চোধুরী: - বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। - বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী। - প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।' - প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। - এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। - বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ: - আহুতি, - নীললোহিত ও গল্প সংগ্রহ।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া।