- 'চাঁদের পাহাড়' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: - ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টম্বর পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম। - তাঁর পৈতৃক নিবাস ওই জেলারই ব্যারাকপুর গ্রামে। - ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। - বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন। - তিনি চিত্রলেখা (১৯৩০) নামে একটি সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন। - হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর রচিত গ্রন্থ: উপন্যাস: - পথের পাঁচালী - অপরাজিত - অশনি সংকেত - আরণ্যক - আদর্শ হিন্দু হোটেল - দেবযান - ইছামতী - দৃষ্টি প্রদীপ - বিপিনের সংসার - চাঁদের পাহাড় - দম্পতি ইত্যাদি। ছোটগল্প: - মেঘমল্লার - মৌরীফুল - যাত্রাবদল - কিন্নরদল ইত্যাদি।