কবি জীবনানন্দ দাশ: - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - জীবনানন্দ দাশ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। - মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
'বেলা অবেলা কালবেলা' কাব্যগ্রন্থ: - 'বেলা অবেলা কালবেলা' একটি কাব্যগ্রন্থ। - এই গ্রন্থটি ১৯৬১ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত সাহিত্যকর্ম: • কাব্যগ্রন্থ: - ঝরাপালক, - ধূসর পান্ডুলিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা ইত্যাদি।