• কর্মধারয় সমাস: - কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে - কর্ম + ধৃ + ণিচ + আ = কর্মধারয়। - এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে। - অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন - - নীল যে পদ্ম = নীলপদ্ম, - যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট, - যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা ইত্যাদি।
• মধ্যপদলােপী কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস। যেমন - - পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন, - সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, - প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার, - মৌ আশ্রিত মাছি = মৌমাছি, - সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, - ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই, - সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ, - স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।