পূর্বপদ ও পরপদ বিশেষ্য হলে, অর্থাৎ পূর্বপদ ও পরপদের কোনোটাই বিশেষণ না হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন : সমস্তপদ ব্যাসবাক্য আশীবিষ -- আশীতে বিষ যার বজ্রদেহ -- বজ্রতে দেহ যার বীণাপাণি -- বীণা পাণিতে যার পদ্মনাভ -- পদ্মতে নাভি যার কথাসর্বস্ব -- কথা সর্বস্ব যার শূলপাণি -- শূল পাণিতে যার
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।