• জহির রায়হান: - জহির রায়হান ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। - জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক। - জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। - জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’। - তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’। - তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’। - তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে।
জহির রায়হানের অন্যান্য উপন্যাস: - হাজার বছর ধরে, - আরেক ফাল্গুন, - বরফ গলা নদী, - শেষ বিকেলের মেয়ে, - তৃষ্ণা, - কয়েকটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।