মূল বিষয়বস্তুতে যান

কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

সঠিক উত্তর

কর্তব্য

সঠিক উত্তর: কর্তব্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ কৃৎ প্রত্যয় সাধিত শব্দ - 'কর্তব্য'।
- এটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়।
তব্য ও অনীয় প্রত্যয়: কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে 'তব্য' ও 'অনীয়' প্রত্যয় হয়।
⇒ তব্য:
- কৃ +তব্য = কর্তব্য,
- দা + তব্য = দাতব্য,
- পঠ + তব্য = পঠিতব্য।

⇒ অনীয়:
- কৃ + অনীয় = করণীয়,
- রক্ষ +অনীয় = রক্ষণীয়।
এরূপ - দর্শনীয়, পানীয়, শ্রবণীয়, পালনীয় ইত্যাদি।

অন্যদিকে,
• পৃথিবী + ষ্ণ = পার্থিব - সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- সম্পর্ক বোঝাতে 'ষ্ণ' প্রত্যয় যুক্ত হয়েছে।
• মেঘ + লা = মেঘলা - বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- বিশেষণ গঠনে 'লা' প্রত্যয় যুক্ত হয়েছে।
• লাজ + উক = লাজুক - বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- বিশেষণ গঠনে 'উক' প্রত্যয় যুক্ত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পার্থিব
  2. কর্তব্য সঠিক
  3. মেঘলা
  4. লাজুক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল