- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। - এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। - সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। - এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। - মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। - সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি। - পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে। - পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। - পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি। - পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার। - ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়। - ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়। - ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।