মেধাবী
Toggle menu

মৌলিক অধিকারের উৎস কী?

সঠিক উত্তর
রাষ্ট্রের সংবিধান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৌলিক অধিকার:
- মৌলিক অধিকার বলতে বুঝায় নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং অলঙ্ঘনীয়।
- নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকলে তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে।
- এর ফলে সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না।

- মৌলিক অধিকারের:
উৎস
→ রাষ্ট্রের সংবিধান এবং
রক্ষক → রাষ্ট্র ও সংবিধান।

উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে।
- এই অধ্যায়ের ২৬ - ৪৭ নং অনুচ্ছেদে মৌলিক অধিকারসমূহ উল্লেখ রয়েছে।

অপরদিকে,
- মানবাধিকার একটি আন্তর্জাতিক অধিকার।
- এর পরিধি ব্যাপক ও বিশ্বব্যাপী বিস্তৃত।
- মানবাধিকারের উৎস ও রক্ষক হচ্ছে জাতিসংঘ।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

জাতিসংঘ
রাষ্ট্রের সংবিধান সঠিক
প্রথা-রীতিনীতি
আন্তর্জাতিক আইন

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড