মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

সবজি চাষ বিদ্যাকে কী বলে?

সঠিক উত্তর

Horticulture

সঠিক উত্তর: Horticulture

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আধুনিক চাষ: 
- সবজি চাষ পালন বিষয়ক বিদ্যাকে বলা হয়- অলেরিকালচার  (Olericulture)। 
- অলেরিকালচার হলো হর্টিকালচারের একটি শাখা যা শাকসবজি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সাথে সম্পর্কিত। যেহেতু অপশনে অলেরিকালচার নেই, তাই অধিক গ্রহণযোগ্য হিসেবে হর্টিকালচার নেওয়া হয়েছে। 

অন্যদিকে, 
- বৃক্ষবিদ্যার ইংরেজি আর্বোরিকালচার (Arboriculture) শব্দটি ইংরেজি "Arbor" শব্দ থেকে এসেছে। 
- Arbor শব্দের অর্থ "নিকুঞ্জ" (অর্থাৎ, বৃক্ষছায়ায় ঘাস আচ্ছাদিত স্থান)। 
- বৃক্ষবিদ্যায় মূলত সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন উদ্ভিদ চাষ ও ব্যবস্থাপনা (অর্থাৎ, নিকুঞ্জ তৈরি) সংক্রান্ত আলোচনা রয়েছে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। 
[Aroboriculture ও Vegiculture বানান দুইটি মূল পরীক্ষার অপশনে ভুল রয়েছে যার সঠিক বানান হবে Arboriculture ও Vegeculture]
- ফুল ও ফুলগাছের চাষাবাদকে বলা হয়- ফ্লোরিকালচার (Floriculture)। 
- Vegeculture মূলত কন্দাল ফসল যেমন আলু, মিষ্টিআলু, কচু, মেটেআলু, কাসাভা ইত্যাদি চাষকে বুঝায়।


অন্যান্য আধুনিক চাষ: 
- রেশম চাষ বিদ্যাকে বলা হয়- সেরিকালচার। 
- মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- পিসিকালচার। 
- মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়- এপিকালচার। 
- পাখি পালন বিদ্যাকে বলা হয়- এভিকালচার। 
- চিংডি চাষ বিদ্যাকে বলা হয়- প্রণকালচার। 
- উদ্যান পালন বিদ্যাকে বলা হয়- হর্টিকালচার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং বাংলাপিডিয়া ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Horticulture সঠিক
  2. Aroboriculture
  3. Floriculture
  4. Vegiculture

প্রশ্ন তথ্য

মার্ক
1.00

জীববিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বাকযন্ত্র অংশ নয় কোনটি?

  2. 2

    প্রোটিন তৈরি হয় –

  3. 3

    কোভিড-১৯ যে ধরণের ভাইরাস-

  4. 4

    হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় –

  5. 5

    নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড