নিউট্রন: - নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা যার কোনো আধান বা চার্জ নেই। - হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। - একে n প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। - এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। - নিউট্রনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়।