অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীহারিকা দেবী
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীহারিকা দেবী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অচিন্ত্যকুমার সেনগুপ্ত:
- অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত সাহিত্যিক।
- তিনি কল্লোল গোষ্ঠীর অন্যতম লেখক।
- তিনি ১৯০৩ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন।
- তবে তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুরে।
- অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম- নীহারিকা দেবী।
- তিনি ‘কল্লোল’ পত্রিকার সঙ্গে যুক্ত থেকে কল্লোল গোষ্ঠী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তিনি বাংলা সাহিত্যে তিরিশের আধুনিক ধারা বিকাশে অবদান রাখেন।
- তিনি ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
- তাঁর প্রথম উপন্যাস ‘বেদে’।
- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো-
- ‘কাকজ্যোৎস্না’ ও ‘প্রথম কদমফুল’ (১৯৬১)।
- অচিন্ত্যকুমার বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন ‘পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ’ জীবনীগ্রন্থ রচনার মাধ্যমে।
- এছাড়া তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘কল্লোল যুগ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
- তাঁর প্রথম ছোটগল্প ‘টুটা-ফুটা’।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অমাবস্যা’।
- অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-
- ‘আমরা’ ও ‘প্রিয়া ও পৃথিবী’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন