ব্যঞ্জনধ্বনিগুলোকে উচ্চারণস্থান অনুযায়ী দ্বি ওষ্ঠ্য, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য দন্তমূলীয়, তালব্য, জিহবামূলীয়, কণ্ঠনালীয়, প্রভৃতি ভাগে ভাগ করা যায়।
কণ্ঠনালীয়: কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এ ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। - বাংলায় এ ধরনের একটি ব্যঞ্জন হ। যেমন- হনহন।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।