সমাস নিষ্পন্ন পদটিকে সমস্তপদ বলে। যেমন—বিলাত হতে ফেরত=বিলাতফেরত। এখানে ‘বিলাত ফেরত’ পদটি সমস্ত পদ।
- ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপণ। - সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন—বিলাত হতে ফেরত=বিলাতফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য। - যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে। যেমন—বিলাত হতে ফেরত= বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটো সমস্যমান পদ।