মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশে চাষকৃত ইরি ধানের অপরনাম কী?

সঠিক উত্তর

উফশী

সঠিক উত্তর: উফশী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আউশ ধান: প্রধানত উচ্চভূমিতে আউশ ধান চাষ করা হয়। তবে অপেক্ষাকৃত নিম্নভূমি উর্বর নতুন চরাঞ্চলে ও এ ধান চাষ করা হয়। মার্চ-এপ্রিল মাসে এ ধান বপন করা হয় এবং জুন-জুলাই মাসে ধান কাটা হয়। 

আমন ধান: প্রধানত আমন ধান নীচু জমির ধান। বর্ষাকালে যে সকল জমি প্লাবিত হয়, সে সব জমিতে আমন ধান ভাল জন্মে। 
বাংলাদেশে সাধারনতঃ দুই প্রকার আমন ধান চাষ করা হয়। যথাঃ রোপা আমন ও ছিটানো আমন (রোপন ও বপন)। প্রায় সকল জেলাতেই এ ধান হয়ে থাকে। এর মধ্যে বরিশাল, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, যশোর পটুয়াখালী প্রভৃতি জেলায় ইহা অধিক পরিমান উৎপাদিত হয়ে থাকে।

বোরো ধান: বাংলাদেশে নীচু কাদামাটিতে বোরো ধান চাষ করা হয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে যখন পানি কমে যায় তখন এ ধানের চারা রোপন করা হয়। আবার মার্চ - এপ্রিল মাসে কাটা হয়। বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, হাওড় অঞ্চল বাংলাদেশের প্রধান বোরো ধান উৎপাদনকারী অঞ্চল। এছাড়াও বৃহত্তর রাজশাহী এবং বরিশাল অঞ্চলেও বোরো ধানের চাষ হয় ।
 
উচ্চ ফলনশীল ধান:  গত কয়েক বছর ধরে বাংলাদেশে উচ্চফলনশীল ধান (উফশী ধান) চাষ করা হচ্ছে। ইহা মূলতঃ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (International Rice Research Institute) এর উদ্ভাবিত প্রজাতী। এর সংক্ষিপ্ত নাম ইরি (IRRI) ধান। ইরি ধানে উৎপাদন একর প্রতি ৪০ থেকে ৮০ মন। ইরি ধানের জন্য উত্তাপ এবং সেচ একই সঙ্গে  প্রয়োজন হয়। এ জন্য বাংলাদেশে ইহা ভালো ভাবে চাষে করা যায়। 
 
উৎস: অর্থনৈতিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রোপা
  2. উফশী সঠিক
  3. বোরো
  4. রবি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল