- ভূ-পৃষ্ঠে কোনো একটি স্থানের সঠিক অবস্থান ও সময় নির্ণয়ের উদ্দেশে পৃথিবী পৃষ্ঠে পূর্ব-পশ্চিমে ও উত্তর-দক্ষিণে কতিপয় রেখা কল্পনা করা হয় ।
- পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী রেখাসমূহ একেকটি পূর্ণবৃত্ত এবং নিরক্ষরেখাটি সর্ববৃহৎ পূর্ণবৃত্ত।
- নিরক্ষরেখা থেকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর অক্ষরেখাসমূহের ব্যাস ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে উভয় মেরুদ্বয়ে বিন্দুতে পরিনত হয়।
- উত্তর দক্ষিণে কল্পিত রেখাগুলো একেকটি অর্ধবৃত্ত।
- লন্ডনের গ্রীনিচ মানমন্দির বরাবর মূল মধ্যরেখার মান ০° ও আর্ন্তর্জাতিক তারিখ রেখা মান ১৮০°।
- ২৩.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা যথাক্রমে কর্কটক্রান্তি ও মকর ক্রান্তি নামে পরিচিত।
- ৬৬.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা যথাক্রমে সুমেরু ও কুমেরু বৃত্ত নামে পরিচিত।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।