লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। ছড়াগুলো বিশেষ কোনো ব্যক্তির সৃষ্টি বলে মনে করা হয় না, এর সৃষ্টির পিছনে সমষ্টিমনের প্রভাব কার্যকর। ছড়া ছন্দ বাংলা কবিতার প্রাচীনতম ছন্দ। একে লৌকিক ছন্দও বলা হয়।
উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।