• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
→ স্বরধ্বনি ও
→ ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি:
- [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]; এবং
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
- [প্], [ফ্], [ব্], [ভ্], [ত্], [থ্], [দ], [ধ], [ট্], [ঠ], [ড্], [ঢ্], [চ্], [ছ], [জ], [ঝ], [ক্], [খ], [গ্], [ঘ], [ম্], [ন্], [ঙ], [স্], [শ], [হ্], [ল্], [র], [ড়], [ঢ়্]। - এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।