মূল বিষয়বস্তুতে যান

'কার্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

সঠিক উত্তর

√কৃ + ঘ্যণ

সঠিক উত্তর: √কৃ + ঘ্যণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'কার্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় - √কৃ + ঘ্যণ

- কোনো কোনো ক্ষেত্রে কৃৎ-প্রত্যয় যোগ করলে কৃৎ-প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়।
- এ পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি।

গুণ:
- (ক) ই, ঈ-স্থলে এ, (খ) উ, উ-স্থলে ও এবং (গ) ঋ-স্থলে অর্ হয়।
যেমন:
- √চিন্‌ + আ=চেনা (ই স্থলে এ হলো);
- √নী + আ-নেওয়া (ঈ স্থলে এ);
- √ধু + আ=ধোয়া (উ স্থলে ও);
- কৃ + তা = করতা>কর্তা (ঋ স্থলে অর্)।

বৃদ্ধি:
- (ক) অ-স্থলে আ, (খ) ই ও ঈ-স্থলে ঐ, (গ) উ ও উ স্থলে ঔ এবং (ঘ) ঋ-স্থলে আর্ হয়।
যেমন:
- পচ্ + অ (ণক) = পাচক (পচ-এর অ স্থলে 'আ');
- শিশু + অ(ষ্ণ) = শৈশব (ই স্থলে ঐ);
- যুব + অন= যৌবন (উ স্থলে ঔ);
- কৃ + ঘ্যণ= কার্য (ঋ স্থলে আর)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. √কৃ + র্য
  2. √কর + য্য
  3. √কৃ + ঘ্যণ সঠিক
  4. √কর + র্য্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  4. 4

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  5. 5

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল