কবিগানের সমসাময়িক কালে কলকাতা ও শহরতলীতে টপ্পাগান নামে রাগ-রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ছিল। - হিন্দি টপ্পাগান এর আদর্শ। - বাংলা টপ্পাগানের জনক ছিলেন নিধু বাবু বা রামনিধি গুপ্ত । - তাঁর টপ্পাগানের সংকলনের নাম 'গীতরত্ন' (১৮৩২)।
বিখ্যাত টপ্পাগান- "নানান দেশের নানান ভাষা। বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা।।" -এর রচয়িতা নিধু বাবু বা রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।