মেধাবী
Toggle menu

মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কী?

সঠিক উত্তর
এমআরটি পুলিশ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মেট্রোরেলের জন্য গঠিত পুলিশ:
- মেট্রোরেলের (মাস র‌্যাপিড ট্রানজিট–এমআরটি) নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের করেছে সরকার।
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম - এমআরটি পুলিশ।
- পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল থাকবে এই ইউনিটে।

- এমআরটি লাইন-৬–এর জন্য একজন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, আটজন পুলিশ পরিদর্শক, ছয়জন উপপরিদর্শক (এসআই), ৪১ জন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই), পাঁচজন নায়েক, পুলিশ কনস্টেবল ১৬৩, দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী একজন, একজন হিসাবরক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।
- এ ছাড়া মেট্রোরেল পুলিশের জন্য ১০টি মোটরসাইকেল, চারটি পিকআপ ও একটি জিপ থাকবে।

তথ্যসূত্র: প্রথম আলো (২৪ মে, ২০২৩)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক) মেট্রো পুলিশ
খ) রেলওয়ে পুলিশ
গ) এমআরটি পুলিশ
ঘ) সিটি পুলিশ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড