মূল বিষয়বস্তুতে যান

পরিপাকনালীর দীর্ঘতম অংশটির নাম কী?

সঠিক উত্তর

ক্ষুদ্রান্ত্র

সঠিক উত্তর: ক্ষুদ্রান্ত্র

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্ষুদ্রান্ত্র পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘতম অংশ এবং তিনটি অংশ নিয়ে গঠিত। 
যথা- ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। 

ডিওডেনাম- 
এটি পাকস্থলী সংলগ্ন অংশ এবং 'U' আকৃতি বিশিষ্ট। এটি দৈর্ঘ্যে প্রায় ২৫-৩০ সেন্টিমিটার। এই অংশে সাধারণ পিত্তনালি ও অগ্ন্যাশয় নালি উন্মুক্ত থাকে।

জেজুনাম- 
এটি ডিওডিনামের পরবর্তী নলাকার অংশ। এটি দৈর্ঘ্যে প্রায় ২-৩ মিটার হয়।

ইলিয়াম- 
এটি ক্ষুদ্রান্ত্রের শেষ অংশে, যা বৃহদন্ত্রের সঙ্গে সংলগ্ন থাকে। এটি দৈর্ঘ্যে প্রায়ৎ৩-৪ মিটার হয়। ইলিয়াম যেখানে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে ঐস্থানে ইলিওসিকাল ভালব বলে।

ক্ষুদ্রান্ত্রের কাজ সমূহ- 
১. শোষণঃ  জল, ভিটামিন, খনিজলবন এবং পচিত সরল খাদ্য সমূহ এখানে শোষিত হয়। শর্করা ও প্রোটিনের সরল অংশ রক্তবাহে এবং ফ্যাটের সরল অংশ লসিকাবাহে প্রবেশ করে।
২. খাদ্যবস্তু গ্রহণঃ পাকস্থলী থেকে অর্ধপাচ্য খাদ্য পাকমন্ডকে গ্রহন করে।
৩. আন্ত্রিকরস ক্ষরণঃ ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিকরস ক্ষরিত হয়। আন্ত্রিকরস খাদ্য পরিপাকে অংশ নেয়।
৪. পরিপাকঃ ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পাচিত হয়। এখানে আন্ত্রিক রসে অবস্থিত উৎসেচক অ্যামাইলোজ, মলটেজ, ল্যাকটেজ, সুক্রেজ, ইরিপসিন, লাইপেজ থাকে।

সূত্র- ৫১ পৃষ্ঠা, বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গলবিল
  2. পাকস্থলী
  3. ক্ষুদ্রান্ত্র সঠিক
  4. বৃহদান্ত্র

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল