সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯): - কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন। - সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন। - বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে। - তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন।
তার রচিত: - প্রথম কবিতা - বাসন্তী; এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে। - প্রথম কাব্যগ্রন্থ - সাঁঝের মায়া; এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। - প্রথম গল্প - সৈনিক বধূ ;এটি বরিশালের 'তরুণ ' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।
এছাড়া, তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সাঁঝের মায়া (১৯৩৮) - মায়া কাজল (১৯৫১) - মন ও জীবন (১৯৫৭) - প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮) - উদাত্ত পৃথিবী (১৯৬৪) - দিওয়ান (১৯৬৬) - অভিযাত্রিক (১৯৬৯) - মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) - মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
গল্পগ্রন্থ: - কেয়ার কাঁটা (১৯৩৭)
ভ্রমনকাহিনী: - সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)
স্মৃতিকথা: - একাত্তরের ডায়েরি (১৯৮৯)
-------------------- অন্যদিকে, - বেগম রোকেয়ার প্রথম লেখা ‘পিপাসা’। - বেগম রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস 'পদ্মরাগ'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।