- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। - ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল। - বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইনগেজ। - যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হায় তাকে ফ্যাদোমিটার বলে। - ক্রেসকোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র।
উল্লেখ্য, - রিখটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। - সিসমোগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। - এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। - এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব। - অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে।