• গভীর সমুদ্রখাদ (Oceanic Trench): - মহাসাগরের তলদেশে বিভিন্ন স্থানে গভীর খাদ থাকে। এইগুলিকে গভীর সমুদ্রখাদ বলে। - গভীর সমুদ্র খাদগুলো সাধারণত আগ্নেয়গিরি, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অধিক দেখতে পাওয়া যায়। - গভীর সমুদ্রখাদের গড় গভীরতা সমুদ্র পৃষ্ঠ হতে ৫,৪০০ মিটারের অধিক। - সমুদ্রতলে মোট সাতান্নটি গভীর সমুদ্রখাদ রয়েছে। গভীরতার দিক থেকে প্রথম ৭টি খাদই প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
ম্যারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench): - ম্যারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে - বিশ্বের গভীরতম স্থান। - এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে। - এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে। - ম্যারিয়ানা ট্রেঞ্চ গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে। - তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ - HMS Challenger। তখন গভীরতা নির্ণয় করা হয় - ২৬,৮৫০ ফুট। - পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা মাপা হয় - ৩৬,০৭০ ফুট। বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য। - এর গভীরতম অংশকে Challenger Deep বলা হয়।
• কয়েকটি উল্লেখযোগ্য সমুদ্রখাদ: i) টোঙ্গা ট্রেঞ্চ: - অবস্থান - প্রশান্ত মহাসাগর; গভীরতা - ৩৫,৭০২ ফুট। - টোঙ্গা ট্রেঞ্চ পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান।
ii) Puerto Rico Trench: - গভীরতার দিক থেকে অষ্টম গভীরতম খাদ। - অবস্থান - আটলান্টিক মহাসাগর; গভীরতা - ২৮,২৩২ ফুট।
উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।