মূল বিষয়বস্তুতে যান

What is the most critical requirement for a Real-Time Operating System?

সঠিক উত্তর

Providing output within a strictly defined time limit

সঠিক উত্তর: Providing output within a strictly defined time limit

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• একটি রিয়েল-টাইম অপারেটিং সিস্টেমের (RTOS) সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সময়নিষ্ঠতা (Time-bound nature)। এখানে সুনির্দিষ্ট সময়সীমার (Deadline) মধ্যে কাজ সম্পন্ন করা বাধ্যতামূলক। যদি সিস্টেমটি নির্ধারিত সময়ের এক মিলিসেকেন্ড পরেও ফলাফল দেয়, তবে সেই ফলাফলটি মূল্যহীন বলে বিবেচিত হয় এবং এর ফলে বড় ধরনের দুর্ঘটনা বা সিস্টেম ফেইলিওর হতে পারে (যেমন: এয়ারব্যাগ কন্ট্রোল বা বিমান চালনা)।

• রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (Real-Time Operating System):
- রিয়েল-টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এটি সাধারণত এমন পরিবেশে ব্যবহৃত হয় যেখানে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

• কিছু রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম:
- FreeRTOS,
- VxWorks,
- QNX,
- ThreadX,
- RTLinux ইত্যাদি।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)।
২। আইবিএম ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. High-quality graphics
  2. Providing output within a strictly defined time limit সঠিক
  3. Ability to play high-definition videos
  4. Large storage capacity

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল