বহুব্রীহি অর্থ: বিশেষ্য - যে সমাসে সমস্ত পদের অর্থ সমস্যমান পদগুলির পরিবর্তে অন্য কিছুকে বোঝায়। বিশেষণ - বহু ধান্য বিশিষ্ট।
বহুব্রীহি সমাস: - বহুব্রীহি শব্দটির ব্যুৎপত্তি হলাে বংহ (বুদ্ধি) + উ = বহু; বৃহ +ই = ব্রীহি। - এর অর্থ বহু ধান আছে যার এমন লােককে বােঝানাে হয়। - বাংলা ব্যাকরণে এটি সমাসরূপে পরিচিত। - বহুব্রীহি সমাসের সংজ্ঞায় বলা হয়, যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কোনাে অর্থ প্রকাশ করে, তাই বহুব্রীহি সমাস। যেমন- পােড়া কপাল যার = পােড়াকপাল। এখানে কপাল আক্ষরিক অর্থে আগুনে পুড়ে গেছে এমন কাউকে না বুঝিয়ে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।