মেধাবী
Toggle menu

'নীলকন্ঠ' শব্দটি কোন সমাস?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"নীলকন্ঠ" এটা ব্যাসবাক্যের পেক্ষিতে কর্মধারয় এবং বহুব্রীহি দুই সমাসই হয়।
নীল যে কন্ঠ - নীলকন্ঠ; এভাবে ব্যসবাক্য করলে কর্মধারয় সমাস।
নীল কন্ঠ যার - নীলকন্ঠ; এভাবে ব্যসবাক্য করলে বহুব্রীহি সমাস।

প্রশ্নে ব্যাসবাক্য উল্লেখ না থাকায় এবং অপশনে কর্মধারয় ও বহুব্রীহি দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

কর্মধারয় সমাস:
- বিশেষ্য ও বিশেষণ পদের যে সমাস হয় এবং পরপদের যে অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসের কিছু উদাহরণ নিম্নরূপ:

- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট,
- নীল যে কণ্ঠ = নীলকন্ঠ,
- যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা,
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড