• 'শিয়রে শমন' বাগ্ধারার অর্থ হচ্ছে মৃত্যু আসন্ন। বাক্যগঠন: আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।
অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ: • 'লক্কা পায়রা' বাগধারার অর্থ হচ্ছে ফুলবাবু। - বাক্য গঠন: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?
• 'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ। বাক্যগঠন: ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।
• 'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারার অর্থ হচ্ছে উভয়সংকট। বাক্যগঠন: জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।