এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: - 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা। - 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা। - 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। - 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। - 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। - ‘নিন্দা করার ইচ্ছা’ এক কথায় বলে - জুগুপ্সা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।