বাংলা সাধু ভাষার ধাতু-রূপে শ্রেণিবিভাগের অবকাশ নেই। দুই-এক জায়গায় চলিত ভাষার প্রভাবের ফলে অল্প একটু-আধটু পরিবর্তন দেখা যায়। কিন্তু সরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রæতি ইত্যাদির প্রভাবে চলিত বাংলার ধাতু-রূপে বেশ পরিবর্তন ঘটে। গণ শব্দের অর্থ শ্রেণি। ধাতুর গণ বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়। বাংলা ভাষায় সমস্ত ধাতুকে ২০ টি গণে ভাগ করা হয়েছে।
উৎস : উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।