মূল বিষয়বস্তুতে যান

ভাওয়াইয়া গানের মূল সুরের বিষয়বস্তু কী?

সঠিক উত্তর

নর-নারীর প্রণয়

সঠিক উত্তর: নর-নারীর প্রণয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ভাওয়াইয়া হলো উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি। রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি রয়েছে। এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়।
- এছাড়া, আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়।
- ভাওয়াইয়া গান দুই প্রকার: দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট। দীর্ঘ সুরবিশিষ্ট গানে নর-নারীর, বিশেষত নবযৌবনাদের অনুরাগ, প্রেমপ্রীতি ও ভালোবাসার আবেদন ব্যক্ত হয়। চটকা গানের মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর আশা-আকাঙ্ক্ষা, মনোমালিন্য, সন্তান-সন্ততি কামনা, সংসার জীবনের ঘাত-প্রতিঘাত ইত্যাদি বিষয় ব্যক্ত হয়।
- দোতারা ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র।
- আববাসউদ্দীন আহমদ কে ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয়।
ভাওয়াইয়া গানের অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছে:
- কছিমউদ্দিন
- ফেরদৌসী রহমান
- মোস্তফা জামান আব্বাসী
- রথীন্দ্রনাথ রায়
- নাদিরা বেগম প্রমুখ।
কিছু বিখ্যাত ভাওয়াইয়া গান:
- ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’
- ‘ছাড় রে মন ভবের খ্যালা’
- ‘ওকি গাড়িয়াল ভাই’
- ‘যে জন প্রেমের ভাব জানে না’
- ‘কোন দ্যাশে যান মইশাল বন্দুরে’
- ‘নউতোন পিরিতির বড় জ্বালা’
- ‘ওরে পতিধন বাড়ি ছাড়িয়া না যান’
- ‘পানিয়া মরা মোক মারিলু রে’ প্রভৃতি।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রকৃতি ও পরিবেশ
  2. নর-নারীর প্রণয় সঠিক
  3. ধর্মীয় উপকথা
  4. গ্রামীণ জীবন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল