• যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে ‘দ্বিগু' সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন : - নব রত্নের সমাহার= নবরত্ন, - শতবর্ষের সমাহার = শতবার্ষিকী, - সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, মোহসিনা নাজিলা।