- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে। - বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট। - পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে। - শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা- ১) পৌরসভা। ২) সিটি কর্পোরেশন। - গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - ১) ইউনিয়ন পরিষদ। ২) উপজেলা পরিষদ। ৩) জেলা পরিষদ। - এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা। - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ- ১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ। ২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ। ৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ।
তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।