স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে। এগুলো হলো: - ইউনিয়ন পরিষদ - উপজেলা পরিষদ - জেলা পরিষদ। এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে।
স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন ও সবচেয়ে কার্যকরী স্তর হলো ইউনিয়ন পরিষদ। সর্বোচ্চস্তর হলো জেলা পরিষদ। গ্রাম পরিষদ বর্তমানে স্থানীয় সরকার কাঠামোর স্তর নয়।