- স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। - বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে। - এদের মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের স্তরসমূহ: - ইউনিয়ন পরিষদ - উপজেলা প্রশাসন - জেলা পরিষদ। এছাড়া, - শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে। - গ্রাম পরিষদ বর্তমানে স্থানীয় সরকারের অংশ নয়। (তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)