- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি। যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।
ক্যালেডীয় সভ্যতা - মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ।
- একে “নতুন ব্যাবিলনীয় সভ্যতা” (Neo Babylonians Civilization) বলা হয়।
- ৬২৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যবিলন দখলের মাধ্যমে ক্যালেডীয় শাসন শুরু হয়।
- নেবুচাঁদনেজারকে (Nebuchadnezzar II) ক্যালেডীয় সভ্যতার প্রতিষ্ঠাতা বলা হয়।
- তিনি ৬০৫ থেকে ৫৬১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যাবিলন শাসন করেন।
- ৫৯৭ খ্রিস্টপূর্বাব্দে তিনি জেরুজালেম নগরী দখল ও ধ্বংস করেন এবং এর অধিবাসী ইহুদীদের বন্দী করে রাখেন।
- ইতিহাসে এটি ‘ব্যাবিলনীয় বন্দিদশা’ (Babylonian Captivity) নামে পরিচিত।
- ৫৯৭ – ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বন্দিদশা বিদ্যমান ছিল। এই সময় ইহুদীদের দাস হিসাবে ব্যবিলনীয়াতে পাঠানো হতো।
উৎস : হিস্ট্রি ওয়েবসাইট, ব্রিটানিকা।