মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নম্বর কোনটি?

সঠিক উত্তর

১০৬

সঠিক উত্তর: ১০৬

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জরুরি হটলাইন নম্বর:
• ৯৯৯
- এটি জাতীয় জরুরি সেবার ফোন নম্বর। যেকোনো ফোন থেকে ডায়াল করলেই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।
- ‘টোল ফ্রি’ নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকে।
• ৩৩৩
- এটি সরকারি তথ্য ও সেবা ফোন নম্বর।
- দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সরকারি সেবাপ্রাপ্তির পদ্ধতি জানতে পারবেন।
• ১৬১৬৩
- এটি ফায়ার সার্ভিস হেল্প ডেস্কের হটলাইন নম্বর।
• ১০৯
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এই নম্বরটি কার্যকর।
- নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সব ধরনের সেবা ও সহায়তা দেওয়া হয়।
• ১০৬
- এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নম্বর।
- এই নম্বরে ফোন করে দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানানো যাবে।
• ১০৯০
- দুর্যোগসম্পর্কিত আগাম বার্তা জানা যাবে এই নম্বরে ফোন করে।
• ১৬১২২
- ভূমিসম্পর্কিত আইনি পরামর্শ, বিভিন্ন ধরনের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করা যাবে।
• ১০৯৮
- কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কেউ এই হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন।
• ০১৯০৮৮৮৮৮৮৮
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইন নম্বর এটি।
- অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে মাদকসংক্রান্ত তথ্য সরবরাহ করা যাবে।
• ১৬৪৪৫
- দেশের অভ্যন্তরে ১৬৪৪৫ নম্বরে এবং বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে ফোন করলে পাসপোর্টসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
• ১৬১৩৫
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাস বন্ধু কল সেন্টার নামে এই হটলাইন সেবা চালু করেছে।
- প্রবাসী কর্মচারী ও তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১০৯
  2. ৯৯৯
  3. ১০৯০
  4. ১০৬ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড