উপসর্গ: - কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যারা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, বরং অন্য শব্দেরে পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে তাদের উপসর্গ বলা হয়। - বাংলা ভাষায় উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১. খাঁটি বাংলা উপসর্গ। ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ। ৩. বিদেশি উপসর।
• উপসর্গের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। • উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: ১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। ২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মামুদ।