জীববিজ্ঞান MCQ
রক্তে Platelet-এর কাজ কী?
সঠিক উত্তর
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
সঠিক উত্তর: রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অণুচক্রিকা:
- ইংরেজিতে অণুচক্রিকাকে প্লাটিলেট (Platelet ) বলে।
- প্লাটিলেট দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে।
- এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু- মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে; কিন্তু নিউক্লিয়াস থাকে না।
- অনেকের মতে, অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়; এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ।
- অণুচক্রিকাগুলোর গড় আয়ু ৫-১০ দিন।
- পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ কিন্তু অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়।
- অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধতে (blood clotting) সাহায্য করা।
- যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে উঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাসটিন (Thromboplastin) নামক পদার্থ তৈরি করে যা রক্তের প্রোটিন প্রোথ্রমবিনকে থ্রমবিনে পরিণত করে।
- থ্রমবিন পরবর্তী কালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়।
- ফাইব্রিন একধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে।
- এটি ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে।
- তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল, এ প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- O2পরিবহন
- সংক্রমণ প্রতিরোধ
- রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সঠিক
- রক্তে PHএর নির্ধারণ করে
প্রশ্ন তথ্য
- বিষয়
- জীববিজ্ঞান
- মার্ক
- 1.00