কম্পিউটার ফায়ারওয়ালের কাজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা প্রদান করা । ফায়ারওয়াল হল কম্পিউটারকে রক্ষা করার একটি সিস্টেম যা সমস্ত ধরণের কম্পিউটার এবং তাদের নেটওয়ার্কগুলিকে অনুপ্রবেশকারী, হ্যাকার এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করে।
ফায়ারওয়ালের কাজসমূহ-
১. ফায়ারওয়াল যেকোনো কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এটি কম্পিউটারকে ক্ষতিকারক ভাইরাস, ম্যালাওয়্যার এবং বিভিন্ন ধরনের স্প্যামিং অ্যাটাক থেকে রক্ষা করে ব্যক্তিগত ডেটা সিকিউর রাখে ।
২. ফায়ারওয়াল, কম্পিউটারকে ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা করার পাশাপাশি নেটওয়ার্কের সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে সুরক্ষিত রাখে ।
৩. কোন নতুন প্রোগ্রাম ইনস্টল করার আগে, ফায়ারওয়াল তার নিরাপত্তা পরীক্ষা করে এবং সবকিছু ঠিক থাকলে এটি প্রোগ্রাম ইনস্টল করার অনুমতি প্রদান করে ।
৪. ফায়ারওয়াল, নেটওয়ার্কে আসা ট্র্যাফিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ।
৫. ফায়ারওয়াল ‘ট্রোজান হর্স’ ভাইরাস ব্লক করতে সাহায্য করে ।
৬. এছাড়াও, কম্পিউটারে উপস্থিত থাকা ফায়ারওয়াল, আপনার কম্পিউটারকে হ্যাকারদের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে ।
৭. ফায়ারওয়াল, তথ্য ফাঁস হওয়া থেকে প্রোটেক্ট করে ।
৮. হ্যাকারদের থেকে ডিভাইসগুলিকে প্রোটেক্ট করে এবং আপনার অনুমতি ব্যতিত কেউ দূর থেকে আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবে না ।
৯. ফায়ারওয়াল, ডিভাইসকে ট্রোজান এবং কীলগার থেকেও প্রোটেক্ট করে
১০. এটি গোপনীয়তা এবং নিরাপত্তা প্রদান করে
সূত্র: সিসকো ওয়েবসাইট
[লিঙ্ক]