• বারিমণ্ডলের ধারণা: - বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ Hydrosphere. ‘Hydro‘ শব্দের অর্থ পানি এবং ‘sphere’ শব্দের অর্থ মন্ডল। - পৃথিবীর সকল স্থানেই বারিমণ্ডলের অস্তিত্ব রয়েছে। যেমন - বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয়বাষ্প হিসাবে, ভূ-পৃষ্ঠে পানি রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূ-গর্ভে রয়েছে ভূ-গর্ভস্থ তরল পানি হিসাবে। - পৃথিবীর মোট জলরাশির শতকরা ৯৭ ভাগ রয়েছে সমুদ্রে।
- মাত্র ৩ ভাগ রয়েছে নদী, হিমবাহ, ভূ-গর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা জীবমণ্ডল ও বায়ুমণ্ডলে। - মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবনাক্ত এবং নদী, হ্রদ ও ভূ-গর্ভের পানি, বৃষ্টির পানি ও ঝর্ণার পানি মিঠা। - আয়তন এবং গভীরতার ভিত্তিতে বারিমণ্ডলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যথা : ১. মহাসাগর (Ocean) ২. সাগর (Sea) ৩. উপসাগর (Bay) ৪. হ্রদ (Lake)।